বিটিএস ও স্ট্রেই কিডসের মতো জনপ্রিয় কে-পপ গ্রুপ ব্ল্যাকপিঙ্কও শর্ত পূরণ করতে না পারায় ২০২৭ সালের ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডস থেকে সরে দাঁড়িয়েছে।
বিটিএস ও স্ট্রেই কিডসের পর এবার ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৭ থেকে সরে দাঁড়ানোর তালিকায় যুক্ত হলো জনপ্রিয় কে-পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্ক (BLACKPINK)। আগামী বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডসে কে-পপ ব্যান্ডগুলোর অংশগ্রহণ না করার খবরের মাঝেই জানা গেছে, ব্ল্যাকপিঙ্কও তাদের নতুন অ্যালবাম জমা দিতে ব্যর্থ হওয়ায় এবারের আয়োজন মিস করতে যাচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ব্ল্যাকপিঙ্ক-এর সর্বশেষ অ্যালবাম ‘ডেডলাইন (DEADLINE)’ চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি মুক্তি পেলেও গ্র্যামির নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করতে পারেনি। অ্যালবামটির জনপ্রিয় ট্র্যাক ‘জাম্প’ নির্ধারিত সময়সীমার আগে একক গান হিসেবে প্রকাশিত হয়েছিল। অন্যদিকে, অ্যালবামের বাকি গানগুলো ইংরেজিতে তৈরি হওয়ার কারণে গ্র্যামির ভাষা সম্পর্কিত নিয়মের গ্যাঁড়াকলে আটকে যায়। ফলে কে-পপ এ গ্রুপের সদস্যরাও এককভাবে মনোনয়নের জন্য আবেদন করতে পারেননি।
তবে পুরো গ্রুপ অংশগ্রহণ করতে না পারলেও ব্ল্যাকপিঙ্ক সদস্য রোজ ব্রুনো মার্সের সঙ্গে যৌথ গান ‘এপিটি (APT.)’-এর জন্য রেকর্ড অব দ্য ইয়ার ও সং অব দ্য ইয়ারসহ তিনটি প্রধান বিভাগে মনোনয়ন পেয়েছেন এবং মূল মঞ্চে পারফর্ম করার সুযোগ পাচ্ছেন। উল্লেখ্য, এর আগে দ্য রেকর্ডিং একাডেমি ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ নামে নতুন ক্যাটাগরি চালু করলেও বিটিএস (BTS) ও স্ট্রেই কিডস (Stray Kids) ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে গ্র্যামিতে কোনো গান জমা না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে সরে দাঁড়িয়েছে।