জার্মানিতে চলমান ‘আরিরাং ট্যুর’-এর কনসার্টে ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার আর্লিং হলান্ডের সিগনেচার স্টাইলে হেঁটে স্টেডিয়াম মাতিয়েছেন বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড
ইএসপিএন মেক্সিকোর এক প্রতিবেদন অনুযায়ী, গত ১১ জুলাই মিউনিখের অ্যালিয়ানৎস অ্যারেনায় বিটিএসের শো চলাকালীন এই ঘটনা ঘটে। মূল কনসার্টের আগে সাউন্ডচেকের সময় এক ভক্তের হাতের একটি ব্যানার জিমিনের নজরে আসে। সেই ব্যানারে মার্ভেলের সুপারহিরো ‘থরের’ পাশে আর্লিং হলান্ড এবং জিমিনের ছবি কোলাজ করা ছিল। কোরীয় ভাষায় থরকে ‘বজ্রের দেবতা’, হলান্ডকে ‘ফুটবলের দেবতা’ এবং জিমিনকে ‘আমাদের দেবতা’ হিসেবে আখ্যা দেওয়া হয়।
পোস্টারটি দেখে প্রথমে হেসেই উড়িয়ে দেন
পরবর্তীতে সেই ঘটনার ভিডিও ইএসপিএন মেক্সিকো তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লেখে, "হলান্ড জ্বর এবার পৌঁছে গেছে বিটিএসেও।" এ ছাড়া চিলির জনপ্রিয় রেডিও নেটওয়ার্ক এলওএস ফোরটিও ফুটবলার হলান্ড ও