যুক্তরাষ্ট্রের মূলধারার সংগীত বাজারে নিজেদের নতুন রেকর্ড ও জনপ্রিয়তার শীর্ষ অবস্থান বজায় রেখেছে দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস (BTS)। বিশ্বখ্যাত সংগীতবিষয়ক তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান ‘লুমিনেট’-এর চলতি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের সাম্প্রতিক এক জরিপে এই তথ্য সামনে এসেছে। ভাইব নিউজ-এর এই প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
লুমিনেটের জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রায় ৪২ শতাংশ সাধারণ সংগীতশ্রোতা বিটিএসকে ভালোভাবে চেনেন। এটি যেকোনো কে-পপ ব্যান্ডের ক্ষেত্রে সর্বোচ্চ পরিচিতির রেকর্ডের কাছাকাছি। যেখানে যুক্তরাষ্ট্রের সাধারণ সংগীত শিল্পীদের গড় পরিচিতির হার ২৪ শতাংশ এবং অন্যান্য কে-পপ দলগুলোর গড় পরিচিতি মাত্র ১১ শতাংশ, সেখানে বিটিএসের পরিচিতি সাধারণের চেয়ে প্রায় ১৮ শতাংশ বেশি। বিশেষ করে তরুণ শ্রোতাদের মধ্যে এই ব্যান্ডটির পরিচিতি সবচেয়ে বেশি; ১৮ থেকে ২৪ বছর বয়সীদের অর্ধেকের বেশি এবং প্রায় ৫৯ শতাংশ শ্রোতা বিটিএস সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন।
পরিচিতির পাশাপাশি বিটিএসের প্রতি ইতিবাচক মনোভাব বা পছন্দ করার হারও এবার রেকর্ড গড়েছে। ২০২১ সালে লুমিনেটের জরিপ শুরু হওয়ার পর এই প্রথম বিটিএসের গ্রহণযোগ্যতা সর্বোচ্চ ৪৬ শতাংশে গিয়ে পৌঁছেছে। ১৩ থেকে ১৭ বছর বয়সী তরুণদের মধ্যে এ হার সর্বোচ্চ ৬০ শতাংশ।
কেবল স্রোতাদের ভালোবাসাই নয়, অ্যালবাম বিক্রিতেও নতুন ইতিহাস গড়েছে ব্যান্ডের সাম্প্রতিক অ্যালবাম