ছেলের স্কুলজীবন ও পরীক্ষার দিনগুলোর মুখোমুখি হয়ে নস্টালজিক হয়ে পড়েছেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। পেশাগত ব্যস্ততার মাঝেও পরিবারকে কীভাবে আগলে রাখেন, তা আরও একবার প্রমাণ করলেন তিনি। একমাত্র ছেলের টেস্ট পরীক্ষা শুরুর দিনে নিজের স্কুলজীবনের স্মৃতিচারণ করে আবেগঘন এক পোস্ট দিয়েছেন এই অভিনেতা।

সামাজিক মাধ্যমে কোলাজ করা দুটি ছবি শেয়ার করে চঞ্চল চৌধুরী জানিয়েছেন, তাঁর নিজের এসএসএসসি পরীক্ষার বছরটির সঙ্গে তাঁর একমাত্র ছেলে শুদ্ধর বর্তমান সময়ের মিল তাঁকে অতীতে ফিরিয়ে নিয়ে গেছে। ২০২৭ সালের মার্চ মাসে ছেলে শুদ্ধর ফাইনাল এসএসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ছেলের এই বড় হয়ে ওঠার যাত্রায় সবার কাছে ভালোবাসা ও শুভকামনা প্রার্থনা করেছেন এই গুণী অভিনেতা।