বিশ্বজুড়ে মুক্তির পরই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে প্রখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন এপিক ফ্র্যান্টাসি চলচ্চিত্র
ইতিহাসে প্রথমবার সম্পূর্ণ ৭০ মিমি আইম্যাক্স (IMAX) ক্যামেরায় ধারণ করা এ সিনেমায় ট্রোজান যুদ্ধ শেষে ওডেসিয়াসের ঘরে ফেরার দীর্ঘ ও প্রতিকূল যাত্রাকে একেবারেই নতুন দৃষ্টিভঙ্গিতে ফুটিয়ে তুলেছেন নোলান। হোমারের মূল বীরত্বগাঁথার পাশাপাশি চরিত্রটিতে যোগ করেছেন মানবিক আবেগ, ক্লান্তি ও অনুশোচনার গভীর মাত্রা।
চলচ্চিত্রটিতে ওডেসিয়াস চরিত্রে ম্যাট ডেমন, পেনেলোপে চরিত্রে অ্যান হ্যাথাওয়ে এবং তেলেমাকাস চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এছাড়া জেনডায়া, রবার্ট প্যাটিনসন, সামান্থা মর্টন ও লুপিতা নিওঙ্গের মতো একঝাঁক তারকা শিল্পীর অভিনয় নজর কেড়েছে। দৃষ্টিনন্দন দৃশ্যধারণ, লুডভিগ গোরানসনের মহাকাব্যিক আবহসংগীত এবং নোলানের জাদুকরী নন-লিনিয়ার গল্প বলার শৈলীই সিনেমাটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।