ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা প্রার্থনা ফারদিন দিঘীর সঙ্গে ‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের প্রেমের গুঞ্জন নিয়ে সম্প্রতি চারদিকে বেশ আলোচনা চলছে। তবে এই গুঞ্জনকে খুব একটা পাত্তা দিচ্ছেন না এই চিত্রনায়িকা; বরং বিষয়টিকে স্বাভাবিকভাবেই উড়িয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ব্যক্তিগত জীবন ও প্রেমের গুঞ্জন প্রসঙ্গে খোলামেলা কথা বলেন দীঘি। তিনি জানান, তাঁর নিজের মুখ থেকে কোনো কিছু প্রকাশ না করা পর্যন্ত তাঁকে নিয়ে ছড়ানো এ ধরনের সমস্ত কথাই নেহাত গুঞ্জন মাত্র। শোবিজে কাজ করলে ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা ছড়ানো স্বাভাবিক উল্লেখ করে দিঘী বলেন, এসব বিষয় নিয়ে অতিরিক্ত মাথা ঘামানোর বা ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে মানুষের এমন কৌতূহল ও গুঞ্জনকে তিনি বেশ সহজভাবেই গ্রহণ করেন।