বিয়ে করলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা
গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে ভক্তদের চমকে দিয়ে নিজের বিয়ের ঘোষণা দিয়েছিলেন ডং-ইউন। আজ এই বিশেষ দিনে দুই পরিবারের ঘনিষ্ট আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে একটি ঘরোয়া আয়োজনে একে অপরের জীবনসঙ্গী হন এই দম্পতি। বিয়ের ঠিক আগে আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অন্তরঙ্গ ও রোমান্টিক প্রি-ওয়েডিং ফটোশুট শেয়ার করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।
পোস্টে সিউং-ইউন তাঁর হবু বরকে উদ্দেশ করে লিখেছেন, ‘আমার ভালোবাসা, আমার জীবন, আমার ঘর’। অন্যদিকে ডং-ইউন লিখেছেন, ‘আমার ভালোবাসা, আমার মিউজ, আমার ঘর’। এদিকে তারকা জুটির এই আকস্মিক বিয়ে ও সুন্দর মুহূর্তের ছবিগুলো প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় তাদের শুভকামনা জানিয়েছেন ভক্ত ও সহকর্মীরা।