পশ্চিমবঙ্গে গত ১০ জুলাই মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলির পরিচালিত নতুন সিনেমা
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর রিভিউ বিশ্লেষণ করে দেখা গেছে, বেশির ভাগ সমালোচকই জয়া আহসানের অভিনয় ও পর্দায় তাঁর সংযত উপস্থিতির প্রশংসা করেছেন। কলকাতার প্রভাবশালী পত্রিকা ‘সংবাদ প্রতিদিন’ তাদের রিভিউতে লিখেছে, “মেঘনার চরিত্রে জয়া একেবারেই পারফেক্ট। জয়ার মধ্যে এমন তোলপাড় ও কুলছাপানো তারল্য আছে, যা চোখে দেখার ও অনুভবের। সমস্ত ছবিটাকে আচ্ছন্ন করে আছে জয়া আহসানের এই আবেদন ও রূপ।”
অন্যদিকে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ জয়ার অভিনয়কে অত্যন্ত সংযত ও অর্থবহ উল্লেখ করে লিখেছে, “সংলাপ কম হলেও জয়ার উপস্থিতি দীর্ঘস্থায়ী। অপরাধবোধ, দ্বিধা, ভালোবাসা ও অনিশ্চয়তার মাঝখানে আটকে থাকা এক নারীর ভঙ্গুর মানসিক অবস্থা তিনি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে চূর্ণী গাঙ্গুলির সঙ্গে তাঁর মুখোমুখি দৃশ্যগুলো ছবির মূল আবেগ গড়ে তুলেছে।”
তবে সব প্রশংসা সত্ত্বেও কিছু নেতিবাচক সমালোচনাও এসেছে। ‘টাইমস অব ইন্ডিয়া’ জয়ার অভিনয়ের আন্তরিকতা স্বীকার করলেও চরিত্রটির চিত্রনাট্য নিয়ে প্রশ্ন তুলেছে। সংবাদমাধ্যমটি লিখেছে, “জয়া সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে অভিনয় করলেও মেঘনা চরিত্রটির নির্মাণে কিছু অসংগতি রয়েছে। তার আবেগের যাত্রা অপ্রয়োজনীয়ভাবে জটিল মনে হওয়ায় দর্শকের সহানুভূতি সব সময় সমান থাকে না।” আবার ‘দ্য টেলিগ্রাফ’ লিখেছে, প্রথম পর্বের তুলনায় এবার আবেগ প্রকাশের সুযোগ কম থাকলেও জয়া তাঁর বিশ্বাসযোগ্য অভিনয় উপহার দিয়েছেন।
নতুন কিস্তিতে নিজের চরিত্র নিয়ে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে