ঢাকা ও কলকাতার শুটিং, সিনেমার প্রচারণা আর নিত্যদিনের ব্যস্ততায় দুই বাংলায় প্রতিনিয়ত ছুটতে হয় দুই বাংলার জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী
জয়া জানান, জিমে নিয়মিত যাওয়ার চিরাচরিত রুটিন তিনি মেনে চলেন না। সাধারণত জিম তাঁর খুব একটা পছন্দ নয়, তবে শুটিংয়ের আগে ক্যালরি ঝরাতে কিছুদিন পিলাটিজ করেন। জিমে না গিয়েও নিজেকে পুরোপুরি সতেজ ও ফিট রাখার মূল, তাঁর নিজের হাতের চাষবাস!
সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা অনেকেই জানেন যে জয়ার ঢাকার বাড়িতে হরেক রকমের সবজির বাগান রয়েছে। আনন্দবাজারকে
তবে নিয়ম মেনে চলার পাশাপাশি পছন্দের খাবার খেতেও কার্পণ্য করেন না জয়া। তাঁর ভীষণ পছন্দের খাবার হলো পিৎজা। তিনি মনে করেন, মাঝে মাঝে নিয়ম ভাঙা উচিত, কারণ শরীরের পাশাপাশি মন ও আত্মাকেও খাবার দেওয়া প্রয়োজন। খুব বেশি কঠোর নিয়ম মেনে চললে খাওয়ার আনন্দটাই হারিয়ে যায় বলে মত তাঁর।
উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া সফল চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিণী’-র সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিণী’-তে পুনরায় ‘মেঘনা’ চরিত্রে দারুণ অভিনয় করে আবারও ভারতীয় দর্শকদের প্রশংসায় ভাসছেন জয়া।