ঢাকাই সিনেমার সুপারস্টার
২০১৪ সালে মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করা কিনজা মাত্র ১৭ বছর বয়সে রেডিও জকি ও মডেল হিসেবে কাজ করেছেন। ২০১৮ সালের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ইশক তামাশা’-তে নেতিবাচক রুশনা চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান এবং হুম অ্যাওয়ার্ডে মনোনয়ন লাভ করেন। পরবর্তীতে ‘গুল-ও-গুলজার’, ‘দিওয়ার-ই-শাব’, ‘মোহাব্বত তুম সে নাফরাত হ্যায়’ ও ‘ফারায়েব’-এর মতো সফল নাটকে অভিনয় করে নিজের বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই পাকিস্তানি তারকা। ছোট পর্দার পাশাপাশি ‘কাট্টার করাচি’ ও ‘শারোজ’-এর মতো চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি, আর এখন শাকিবের বিপরীতে তার ঢাকাই সিনেমায় অভিষেক নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।