ফিফা বিশ্বকাপের ফাইনালে বিশ্বজয়ের ট্রফি উঁচিয়ে ধরেছে স্পেন। আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্প্যানিশরা। চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি লামিন ইয়ামাল-রড্রিদের দল পেয়েছে ৫১ মিলিয়ন মার্কিন ডলারের মোটা অঙ্কের প্রাইজমানি। তবে মাঠের তারকাদের পাশাপাশি এই ফাইনাল ঘিরে ভাগ্যের চাকা ঘুরে গেছে অনেক বিনোদন তারকারও। তাঁদেরই একজন অ্যাডাল্ট ফিল্মের সাবেক তারকা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিয়ামিয়া খালিফা। স্পেনের এই শিরোপা জয়ে তিনিও
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের জয়ে বাজি ধরে প্রায় ১.৬৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা) পকেটে পুরেছেন
ফাইনাল অনুষ্ঠিত হওয়ার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠের কয়েকটি ছবি ও বাজির প্রমাণ পোস্ট করেন তিনি। ছবিগুলোতে তাঁকে তরুণ তারকা লামিন ইয়ামালের নাম লেখা স্প্যানিশ জার্সিতে গ্যালারিতে থেকে স্পেনের সমর্থনে গলা ফাটাতে দেখা যায়।
ক্যাপশনে উছ্বাস প্রকাশ করে মিয়া লেখেন, "বিশ্বাস রেখেছিল এবং বিজয়ী হয়েছে। আমি আমার দেশকে নিয়ে দারুণ গর্বিত, যদিও আমার শরীরে এক ফোঁটাও স্প্যানিশ রক্ত নেই।"
সোশ্যাল মিডিয়ায় দেওয়া সেই পোস্টের একটি ছবিতে স্পষ্ট দেখা যায়, ফাইনাল ম্যাচের আগে স্পেনের জয়ের ওপর ১ মিলিয়ন টাকা বাজি ধরেছিলেন তিনি। শেষ পর্যন্ত মেসিদের হারিয়ে স্প্যানিশরা ট্রফি উঁচিয়ে ধরতেই প্রায় ১৬ কোটি টাকা পকেটে বোনাস হিসেবে ঢুকে যায় এই তারকার।