ঢাকায় দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন স্টার সিনেপ্লেক্স এ। আন্তর্জাতিক মুক্তির সঙ্গে একই দিনে দেশের হলে আসা এটিকে বড় সুখবর হিসেবেই দেখছেন ভক্তরা।

সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকুয়া। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। এছাড়াও রয়েছেন মাইলস টেলার, কোলম্যান ডমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়া লং, লরা হ্যারিয়ার প্রমুখ।

ছবিটিতে মাইকেলের শৈশব, জ্যাকসন ৫ এর মাধ্যমে সংগীতে যাত্রা এবং বিশ্বজুড়ে পপ আইকন হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। পাশাপাশি তার পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোও ফুটে উঠবে।

টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে বিশ্বজুড়ে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। মাত্র ২৪ ঘণ্টায় টিজার ১০ কোটির বেশি ভিউ পেয়ে রেকর্ড গড়ে, যা এই বায়োপিকের প্রতি দর্শকদের উন্মাদনার প্রমাণ।

বাংলাদেশেও আগ্রহ কম নয় স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, অনেক দর্শক আগাম টিকিটের খোঁজ করছেন। সব মিলিয়ে, ‘মাইকেল’ সিনেমাটি বড় পর্দায় ভক্তদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা হয়ে উঠতে যাচ্ছে।