ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ও হাস্যরসের অ্যানিমেটেড সিরিজ
নতুন এই এপিসোডগুলোতে মটুর সিঙাড়া প্রীতি এবং যেকোনো বিপদে পাতলুর বুদ্ধিদীপ্ত উপায়ে তা সমাধান করার চিরচেনা মজার মুহূর্তগুলোর সঙ্গে যুক্ত হয়েছে নতুন সব টুইস্ট। গুলাটু ও জন দ্য ডন-এর ফন্দিফিকির নস্যাৎ করতে মটু-পাতলুর নতুন মিশনগুলো ছোট দর্শকদের মাঝে বেশ উন্মাদনা তৈরি করেছে। নিকেলোডিয়ন ইন্ডিয়া এবং জনপ্রিয় বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে দর্শকরা এখন এই নতুন পর্বগুলো উপভোগ করতে পারছেন।