হলিউড তারকা Natalie Portman আবারও মা হতে চলেছেন। কয়েকদিনের জল্পনার অবসান ঘটিয়ে নিজেই তৃতীয় সন্তানের সুখবর জানিয়েছেন তিনি।
মার্কিন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী জানান, এটি তাঁর বর্তমান সঙ্গী, ফরাসি মিউজিক প্রডিউসার Tanguy Destable-এর সঙ্গে প্রথম সন্তান।
মাতৃত্ব নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে নাতালি বলেন, এই অভিজ্ঞতা তাঁর কাছে একদিকে সৌভাগ্য, অন্যদিকে যেন এক অলৌকিক ঘটনা। একজন ফার্টিলিটি ডাক্তারের সন্তান হিসেবে বড় হওয়ায় গর্ভধারণের জটিলতা সম্পর্কে তাঁর ভালো ধারণা আছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালে কোরিওগ্রাফার Benjamin Millepied-এর সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন নাতালি। এরপর ২০২৫ সালের মার্চে Tanguy Destable-এর সঙ্গে তাঁর সম্পর্কের খবর প্রকাশ্যে আসে।
এদিকে ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু হলেও ক্যারিয়ার থেমে নেই তাঁর। ২০২৬ সালে মুক্তির অপেক্ষায় থাকা ডার্ক কমেডি ‘The Gallerist’-এ তিনি অভিনয় করছেন Jenna Ortega এবং Sterling K. Brown-এর সঙ্গে। ছবিটি পরিচালনা করছেন Cathy Yan।