সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে গাড়িতে বসে থাকা অবস্থায় ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন নায়িকা নুসরাত ফারিয়া। ভিডিওতে তাকে কালো চশমা ও পশ্চিমা পোশাকে ঠোঁট মিলিয়ে গান গাইতে দেখা যায়। তবে গানের চেয়ে বেশি আলোচনায় আসে তার চেহারার পরিবর্তিত লুক, বিশেষ করে থুতনির তীক্ষ্ণ গঠন, যা নিয়ে শুরু হয় নানা মন্তব্য ও সমালোচনা।
ভিডিওটি প্রকাশের পরপরই কমেন্ট বক্সে সমালোচনার ঝড় ওঠে। অনেক নেটিজেন দাবি করেন, অতিরিক্ত প্লাস্টিক সার্জারির কারণেই তার চেহারায় এমন পরিবর্তন এসেছে। কেউ লিখেছেন, “সার্জারি করতে করতে কী অবস্থা হয়েছে থুতনির!” আবার কেউ মন্তব্য করেছেন, “ভি-শেপ দিয়ে ফেসটাকে কী করেছে!” অনেকে তার ফ্যাশন সেন্স ও সামগ্রিক উপস্থিতি নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেন, এমনকি অবমাননাকর ভাষাও ব্যবহার করেন।
উল্লেখ্য, নুসরাত ফারিয়া প্রায়ই জিম সেশন, ফ্যাশন ফটোশুট ও গ্ল্যামারাস ভিডিওর মাধ্যমে ভক্তদের আলোচনায় থাকেন। সামাজিক মাধ্যমে তার উপস্থিতি বরাবরই সরব। তবে এবারের ভিডিওতে তার ‘শার্প’ লুক অনেক ভক্তের কাছে অস্বাভাবিক বা অপ্রত্যাশিত মনে হয়েছে। যদিও এসব সমালোচনা ও নেতিবাচক মন্তব্যের বিপরীতে এখন পর্যন্ত তিনি নিজে কোনো প্রতিক্রিয়া জানাননি।