ভারতে প্রশ্নফাঁস ও শিক্ষা খাতের অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে নিজের অবস্থান কিছুটা পরিবর্তন করেছেন বলিউড তারকা
সামাজিক মাধ্যমে প্রকাশিত নতুন এক বার্তায় সালমান খান উল্লেখ করেন, শিক্ষার্থীদের শিক্ষাগত সুরক্ষা ও দেশের ভবিষ্যৎ বিবেচনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপযুক্ত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আশ্বস্ত হওয়ার পরামর্শ দেন তিনি। সেই সাথে বিক্ষোভ ছেড়ে শিক্ষার্থীদের নিজ গৃহে ফিরে যাওয়ার অনুরোধ জানান।
এর আগে বুধবার রাতে সালমান খান তাঁর স্কুলজীবনের একটি পুরোনো ছবি শেয়ার করে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন। আন্দোলনকে রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার না বানিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক লড়াইয়ের প্রশংসা করেছিলেন তিনি। তবে সম্প্রতি আন্দোলনে সংহিসতার ঘটনা ঘটায় দুঃখ প্রকাশ করেছেন এই তারকা।
উল্লেখ্য, ভারতে প্রশ্নফাঁস বিরোধী এই আন্দোলনে ইতঃপূর্বে ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখের মতো তারকারাও একাত্মতা প্রকাশ করেছিলেন।