ভারতে চলমান মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থী আন্দোলনে বলিউড বাদশা
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভুয়া স্ক্রিনশটটিতে দাবি করা হয়, আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে শাহরুখ খান লিখেছেন তারা বই, কলম ও গলার আওয়াজে আসল শক্তি দেখিয়েছে। এটি শুধু একটি পরীক্ষার বিরুদ্ধে নয়, বরং একটি স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থার লড়াই। বার্তাটিতে তিনি মানসিকভাবে শিক্ষার্থীদের পাশে আছেন বলেও উল্লেখ করা হয়।
তবে
উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দীর্ঘ দিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। গত ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে ‘চলো সংসদ’ পদযাত্রায় অংশ নেন হাজার হাজার শিক্ষার্থী। এই আন্দোলনে ইতঃপূর্বে সালমান খান, অরিজিৎ সিং, হুমা কুরেশি, ইমরান খান, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ ও অভয় দেওলের মতো তারকারা প্রকাশ্যে সংহতি জানিয়েছেন।