যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বজয়ের নতুন ইতিহাস গড়েছে স্পেন। স্প্যানিশদের এই অবিস্মরণীয় জয়ে বিশ্বজোড়া ফুটবলপ্রেমীদের পাশাপাশি উল্লাসে ভেসেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনও।
ম্যাচ শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করে বিজয়ী দলকে অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন ঢালিউডের শীর্ষ তারকারা। স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে শামিল হয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে চিত্রনায়ক শাকিব খান লেখেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’
অন্যদিকে, স্পেনের অনবদ্য নৈপুণ্যে মুগ্ধতা প্রকাশ করে চিত্রনায়িকা শবনম বুবলী বলেন, ‘স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ২০২৬ বিশ্বকাপ চ্যাম্পিয়নস।’ স্প্যানিশদের এমন ঐতিহাসিক অর্জনে শুভেচ্ছা জানাতে ভুল করেননি আরেক জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসও। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে তিনি লেখেন, ‘অভিনন্দন স্পেন।’