ভারতের বাজারে মুক্তির আগেই অগ্রিম টিকেট বিক্রিতে (প্রিসেলস) একের পর এক নতুন রেকর্ড গড়ে তুলকালাম কাণ্ড ঘটিয়ে চলেছে হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ৪ দিনের বর্ধিত উইকেন্ডে সিনেমাটির প্রিসেলস ইতোমধ্যে ৬০ কোটি রুপি (প্রায় ৬.৩ মিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়ে গেছে। এর মধ্যে প্রথম দিনের জন্যই বিক্রি হয়েছে প্রায় ২৪ কোটি রুপির টিকেট। বিনোদনভিত্তিক 

প্রতিবেদনে বলা হয়, ভারতের ইতিহাসে কোনো হলিউড সিনেমার জন্য এটি দ্বিতীয় সর্বোচ্চ প্রিসেলসের রেকর্ড। এই তালিকায় সবার ওপরে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, যা তিন দিনের উইকেন্ডের জন্য ৯০ কোটি রুপির অগ্রিম টিকেট বিক্রি করেছিল। গত সাত বছরে এই রেকর্ডের ধারের কাছেও কেউ পৌঁছাতে পারেনি। তবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র অগ্রিম টিকেট বিক্রির গতি দেখে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবারের মধ্যেই এটি প্রায় ৮৫ কোটি রুপি ছুঁয়ে ফেলবে এবং ‘এন্ডগেম’-এর রেকর্ডকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে।

অনলাইন টিকেট বুকিং প্ল্যাটফর্ম বুকমাইশোতে ইতোমধ্যে ১০ লাখের বেশি টিকেট বিক্রি হয়েছে, যা এর আগে মাত্র তিনটি চলচ্চিত্রের ক্ষেত্রে দেখা গিয়েছিল। এছাড়া ভারতের প্রধান দুটি মাল্টিপ্লেক্স চেইন (পিভিআর-আইনক্স ও সিনেমা পোলিস) প্রথম দিনের জন্য সাড়ে ৩ লাখ এবং পুরো উইকেন্ডের জন্য ৯ লাখের বেশি টিকেট বিক্রি করেছে।

বিগত পাঁচ বছরে ভারতে মুক্তি পাওয়া অধিকাংশ হলিউড সিনেমার মূল ব্যবসা দক্ষিণ ভারত কেন্দ্রিক হলেও, এই ছবিটির ক্ষেত্রে মুম্বাই, দিল্লি-ইউপির মতো হিন্দি বলয়ের বাজারগুলো সবচেয়ে বেশি সাড়া ফেলছে। ফলে বর্ধিত চার দিনের উইকেন্ড শেষে ভারতে ছবিটির আয় ১৯০ কোটি টাকা (গ্রস ২২৫ কোটি টাকা) ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন সিনেমা বিশ্লেষকেরা।