সোশ্যাল মিডিয়া খুললেই এখন শুধু একটা আলোচনা, বিজয় আর রশ্মিকার বিয়ে! কিন্তু আপনি কি জানেন, রশ্মিকা এখানে ঠিক কত কোটি টাকার গোল্ড পরেছেন? শুধু দাম নয়, রশ্মিকা আর বিজয় দেবরাকোন্ডার এই লুকের পেছনে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা মিনিং আছে।
পুরো বলিউড যখন মিনিমাল লুক, ডায়মন্ড আর কুন্দনের পেছনে ছুটছে, সেখানে সবার ক্রাশ রশ্মিকা কিন্তু একদম উল্টো পথে হেঁটেছেন। তিনি ফিরিয়ে এনেছেন পুরনো ঐতিহ্যকে। এই ব্রাইডাল লুকে মেকআপের চেয়েও বেশি শাইন করছিল তাঁর গোল্ডেন গয়না। আর এই জুয়েলারির দাম শুনলে আপনার চোখও কপালে উঠবে! কি মনে হয়, কত টাকার গোল্ড পরেছিলেন রশ্মিকা? আর কেনই বা এই লুক বেছে নিলেন তিনি?
স্বর্ণালঙ্কারের অসাধারণ কারুকাজ আর এই কাপলের ট্র্যাডিশনাল সাজপোশাকে পুরো বিয়েটা যেন ইন্ডিয়ান mithologyr পাতা থেকে উঠে আসা কোনো গল্প! উদয়পুরের ITC Mementos-এ আয়োজন করা হয়েছিল এই রাজকীয় বিয়ের। সকালে বিজয়ের তেলুগু রীতিনীতিকে সম্মান জানানো হয়, আর সন্ধ্যায় পালন করা হয় রশ্মিকার Kodava রীতি।
কোদাভা বিয়ে সাধারণত খুব ঘরোয়া আর কমিউনিটি বেসড হয়, যেমন তা হয়েছিল রাস্মিকা ভিজেয় এর বিয়েতে, সেখানে guest ছিল মাত্র ১০০ জন, এছাড়াও এই বিয়েতে এনসেস্টর আর প্রকৃতির গুরুত্ব থাকে সবার উপরে। এই রীতিতে কনে যে সিল্ক শাড়ি পরেন, তার কুঁচি সামনের বদলে পেছনে থাকে। এটা আসলে তাঁদের সম্প্রদায়ের লড়াকু আর সাহসী অতীতের প্রতীক।
বিয়ের জন্য রশ্মিকা বেছে নিয়েছিলেন অনামিকা খান্নার ডিজাইন করা স্পেশাল এক 'রাস্ট সিল্ক' শাড়ি। শাড়ির ভাঁজে ভাঁজে এন্টিক গোল্ড সুতোয় খোদাই করা ছিল মন্দিরের নকশা। অন্যদিকে বিজয় দেবরাকোন্ডাও হাজির হয়েছিলেন এক রয়্যাল গেটআপে। হায়দ্রাবাদের টেক্সটাইল লিগ্যাসি মেনে তিনি পরেছিলেন আইভরি কালারের ধুতি আর টকটকে লাল 'অঙ্গবস্ত্রম'। তাঁর পোশাকে বনভূমি আর মন্দিরের মোটিফ ছিল শক্তি আর বংশপরম্পরার সিম্বল। স্টাইলিস্ট আমি প্যাটেলের তত্ত্বাবধানে বিজয়ের পুরো সাজটি ছিল আপাদমস্তক ট্র্যাডিশনাল, স্পেশালি তাঁর জুয়েলারিগুলো।
'শ্রী জুয়েলার্স'এর তৈরি তাঁর গয়নাগুলোর মধ্যে ছিল লেয়ার্ড হার, কড়া, বাজুবন্ধ আর চওড়া 'ওড্ডিয়ানম' বা কোমরবন্ধ। এতে হাতি আর বাঘের মোটিফ দিয়ে প্রজ্ঞা আর ক্ষিপ্রতাকে বোঝানো হয়েছে। এছাড়াও তাঁর গলায় ছিল হেভি 'কাসু মালা' আর দীর্ঘ 'হারাম'।
রশ্মিকা মান্দানাও পরেছিলেন শ্রী জুয়েলার্সের সিগনেচার টেম্পল জুয়েলারি। চকার, ঝুমকো থেকে শুরু করে চুলে লাগানো বিশেষ 'জাদা বিল্লা' সবকিছুতেই ছিল আভিজাত্যের ছোঁয়া। আর দুজনের কপালেই ছিল gold er 'বাসিকাম' এবং ম্যাচিং 'পেল্লি বট্টু' তিলক, যা তাঁদের নতুন জীবনের শুভসূচনা।
Well, সোর্স মতে তাঁদের জুয়েলারির প্রাইজ ছিল প্রায় ৭ কোটি রুপি! অভিনেত্রী তাঁর এই রয়্যাল লুকের মাধ্যমে 90's er সেই পুরনো 'গোল্ডেন ট্রেন্ড'কে আবারও বলিউডে ব্যাক করিয়েছেন। নেটিজেনরা বলছেন, ৭ কোটির এই সাবেকিয়ানাই রশ্মিকাকে সবথেকে বেশি গর্জাস করে তুলেছে।