রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী
ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, কুর্মিটোলা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধারের পর অভিনেত্রীর মা ও স্বজনরা থানায় এসেছেন। পরিবারের দেওয়া তথ্য সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, এক যুবকের সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটির একপর্যায়ে ভিডিও কলে যুক্ত থাকা অবস্থাতেই রিধি সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।
উল্লেখ্য, মডেলিংয়ের পাশাপাশি টিভি নাটকেও নিয়মিত অভিনয় করতেন রিধিকা রিধি। তাঁর অভিনীত জনপ্রিয় ও উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’। তরুণ এই অভিনেত্রীর এমন অকালমৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।