ভারতের পুণেতে নবরাত্রির একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে চরম অব্যবস্থাপনা ও তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন পরিচিত মডেল ও ইনফ্লুয়েন্সার
ঘটনার বিবরণ দিয়ে আকাঙ্ক্ষা জানান, অনুষ্ঠানস্থলের আয়োজক দলের তিন সদস্যের খামখেয়ালিপনায় নির্ধারিত সময়ের বহু পরে তাঁর গাড়ি পাঠানো হয়। এমনকি তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোর করে গাড়িতে তুলে তাঁকে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয় এবং দর্শকদের সামনে গাড়িটি থামানো হয়। সঙ্গে নিজস্ব টিম না থাকায় তিনি ভেতরে যেতে অস্বীকৃতি জানালেও ওই যুবকেরা বিষয়টি নিয়ে হাসাহাসি করছিলেন। শেষ পর্যন্ত নিজের নিরাপত্তার খাতিরে এবং বাধ্য হয়ে তাদের গায়ে হাত বা চড় মারার পরই গাড়িটি থামানো হয় বলে জানান তিনি। এই পুরো ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন এই মডেল।