বলিউড অভিনেতা
ঘটনার পর টাইগার শ্রফের বাবা ও অভিনেতা জ্যাকি শ্রফ জানিয়েছেন যে তাঁর ছেলে সম্পূর্ণ নিরাপদে আছেন। হামলাকারীদের দ্রুত শনাক্ত করতে মুম্বাই পুলিশের পক্ষ থেকে ১৫টি বিশেষ দল গঠন করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করছেন তদন্তকারীরা। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে চলচ্চিত্রকর্মীদের নিরাপত্তা জোরদার ও চাঁদাবাজির চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। এর আগে সালমান খান ও কপিল শর্মার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনার প্রসঙ্গ টেনে বলিউডের অন্দরে তারকাদের নিরাপত্তা নিয়ে এখন জোরালো প্রশ্ন উঠেছে।