বলিউডে জোর গুঞ্জন উঠেছে, অভিনয় থেকে অবসর নিতে পারেন ‘খিলাড়ি কুমার’ খ্যাত Akshay Kumar। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত Bhooth Bangla সিনেমা নিয়ে আলোচনা চলার মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা।
আসন্ন Welcome to the Jungle সিনেমার ঝলক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অবসর প্রসঙ্গে খোলামেলা কথা বলেন তিনি। অক্ষয়ের ভাষ্য, অবসরের চিন্তা তার মাথায় মাঝে মাঝে এলেও তা খুব বেশি সময় স্থায়ী হয় না।
রসিকতা করে তিনি বলেন, ভোরে ঘুম থেকে উঠে কখনো কখনো অবসরের কথা ভাবেন। কিন্তু কয়েক সেকেন্ড পরই মনে পড়ে যায় যে শুটিং সেটে শত শত মানুষ তার জন্য অপেক্ষা করছেন। তখন সেই চিন্তা মিলিয়ে যায়।
অভিনেতার মতে, অবসর নেওয়ার পর ঘরে বসে থাকা বা দৈনন্দিন গৃহস্থালির কাজ করার চেয়ে শুটিং সেটে সময় কাটানোই তার কাছে বেশি আনন্দের। তাই আপাতত অভিনয় ছাড়ার কোনো পরিকল্পনা নেই বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।
প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে সক্রিয় অক্ষয় কুমার বর্তমানে একাধিক প্রকল্প নিয়ে ব্যস্ত। ফলে অবসরের গুঞ্জন থাকলেও তার বক্তব্যে স্পষ্ট, এখনই অভিনয়জীবনকে বিদায় জানানোর কথা ভাবছেন না এই তারকা।