বলিউড তারকা আলিয়া ভাট অভিনয়ে যতটা মনোযোগী, মাতৃত্বের ভূমিকাতেও ততটাই নিবেদিত। ২০২২ সালের নভেম্বরে কন্যা সন্তানের জন্মের পর থেকেই তিনি সচেতনভাবে কাজের গতি কিছুটা কমিয়ে পরিবারকে প্রাধান্য দেন। ছোট্ট রাহা কাপুর কে ঘিরেই এখন তার দিনযাপন অনেকটাই আবর্তিত।

মা হওয়ার পর জীবনের পরিবর্তিত অনুভূতি, শেখা আর উপলব্ধি নিয়ে প্রায়ই কথা বলতে শোনা যায় আলিয়াকে। সম্প্রতি তিনি জানালেন, অভিভাবকত্বকে আরও ভালোভাবে বুঝতে বই পড়ার দিকেও ঝুঁকেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী শেয়ার করেছেন যে তিনি বর্তমানে পড়ছেন The Parent’s Tao Te Ching: Ancient Advice for Modern Parents। লেখক William Martin এর এই গ্রন্থটি প্রাচীন চীনা দর্শনের অনন্য ক্লাসিক Tao Te Ching এর আধুনিক ব্যাখ্যা, যেখানে সমকালীন মা বাবাদের জন্য প্রাচীন জ্ঞানের আলোকে দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে। বইটির ছবি শেয়ার করে আলিয়া এক শব্দেই অনুভূতি প্রকাশ করেন ‘আসক্ত’।

ব্যক্তিজীবনে ২০২২ সালের এপ্রিলে অভিনেতা রণবীর কাপুর এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিয়া। একই বছরের নভেম্বরে তাদের ঘরে আসে কন্যা রাহা। মাতৃত্বের নতুন অধ্যায় শুরু হওয়ার পর থেকেই নিজেকে আরও সমৃদ্ধ করতে পড়াশোনায় আগ্রহী হয়েছেন এমনটাই মনে করছেন অনুরাগীরা।

অভিনয়জীবনেও থেমে নেই তার পথচলা। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে স্পাই থ্রিলার ‘আলফা’, যেখানে তার সঙ্গে আছেন সারভারি ওয়াঘ,    ববি দেওল  , আনিল কাপুর । প্রযোজনা সংস্থা Yash Raj Films জানিয়েছে, ভিএফএক্সের অতিরিক্ত কাজের কারণে ছবিটি ২০২৬ সালের ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে আসবে। এটি তাদের জনপ্রিয় স্পাই ইউনিভার্সেরই একটি অংশ।

এদিকে সাঞ্জে লিলা বান্সালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিংয়েও ব্যস্ত রয়েছেন আলিয়া। ষাটের দশকের যুদ্ধপটভূমিতে নির্মিত এই রোমান্টিক মহাকাব্যিক নাটকে তার সহশিল্পী হিসেবে থাকছেন ভিকি কৌশল সহ আরও পরিচিত মুখ। পরিবার ও ক্যারিয়ার দুই দিকই সামলে এক নতুন ভারসাম্যের গল্প লিখছেন আলিয়া ভাট।