বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর তাঁদের মেয়ে রাহা কাপুরকে নিয়ে ছুটি কাটানোর বেশ কিছু অদেখা ছবি শেয়ার করে ভক্তদের মাঝে স্বস্তি ছড়িয়েছেন। সামাজিক মাধ্যমে নিজের ছুটির দিনগুলোর মিষ্টি স্মৃতির কিছু ঝলক তুলে ধরে পোস্ট করেছেন আলিয়া, যা প্রকাশের পরপরই নেটিজেনদের মন জয় করে নিয়েছে।
ইনস্টাগ্রামে মোট আটটি ছবি শেয়ার করে
সবচেয়ে নজরকাড়া ছবিতে আলিয়াকে দেখা যায় মেয়ে রাহাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখতে। রাহার ছোট হাত আলিয়ার মুখের কাছে রাখা এবং আলিয়া চোখ বন্ধ করে পরম শান্তিতে মেয়েকে জড়িয়ে ধরে আছেন। মেয়ের প্রাইভেসি বা ব্যক্তিগত জীবনকে জনসমক্ষে খুব একটা আনেন না এই দম্পতি, তাই মা-মেয়ের এই ভালোবাসার মুহূর্তটি ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এছাড়া ছুটির দিনে নিজের কিছু চমৎকার একক ছবি ও রিল্যাক্সিং মুহূর্তও শেয়ার করেছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের এপ্রিলে বিবাহবন্ধনে আবদ্ধ হন