মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর কন্টেন্ট ক্রিয়েটর সাহিবা বালির সঙ্গে অর্জুন কাপুরের প্রেমের গুঞ্জন রটেছে। লর্ডসে একসঙ্গে দেখা যাওয়ার পর জল্পনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাহিবা।
মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার পর এবার নতুন করে প্রেমের গুঞ্জনে জড়িয়েছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। অভিনেত্রী ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাহিবা বালি-র সঙ্গে তাঁর সম্পর্কের খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। সম্প্রতি লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত-ইংল্যান্ডের ওয়ানডে ম্যাচ একসঙ্গে উপভোগ করার পর থেকেই এই জল্পনার সূত্রপাত। তবে এবার সেই চর্চায় পরোক্ষভাবে মুখ খুলেছেন সাহিবা নিজেই।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুন কাপুরের সঙ্গে একটি ছবি পোস্ট করে সাহিবা লিখেছেন, "সবকিছু বিশ্বাস করবেন না। সরাসরি প্রেমের কথা অস্বীকার না করলেও নেটিজেনদের একাংশ তাঁর এই বার্তাকে চলমান গুঞ্জনের জবাব হিসেবেই দেখছেন। যেখানে তাঁকে ভুলবশত অনুশকা শর্মা বলে উল্লেখ করা হয়েছিল। সেই রেশ ধরেই আসায় জল্পনা আরও নতুন মাত্রা পেয়েছে।
দিল্লির মেয়ে সাহিবা বালি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে করপোরেট জগতে সফল ক্যারিয়ার গড়েছিলেন। ২০১৮ সালে ইমতিয়াজ আলী প্রযোজিত ‘লায়লা মজনু’ সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন তিনি। পরবর্তীতে ‘বার্ড অব ব্লাড’, ‘অমর সিং চমকিলা’ ও ‘তানাভ’-এর মতো প্রজেক্টে কাজ করার পাশাপাশি ডিজিটাল ইনফ্লুয়েন্সার ও পডকাস্টার হিসেবেও বেশ খ্যাতি কুড়ান।
অন্যদিকে, ২০১৮ সালে মালাইকা অরোরার সঙ্গে প্রকাশ্যে আসা অর্জুন কাপুরের দীর্ঘ সম্পর্কের সমাপ্তি ঘটে ২০২৪ সালে। বিচ্ছেদের পর এই প্রথম কোনো সুন্দরীর সঙ্গে অর্জুনের এমন প্রকাশ্য উপস্থিতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে বলিউডপাড়ায়।