মুক্তির এক মাস বাকি থাকতেই ভারতের বক্স অফিসে রেকর্ড গড়ার আভাস দিচ্ছে মার্ভেল স্টুডিওর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর অগ্রিম টিকিট বিক্রি। দেশটির বিনোদনভিত্তিক পোর্টাল পিংকভিভার প্রতিবেদন অনুযায়ী, আনুষ্ঠানিক ভাবে বিক্রি শুরুর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ৫০ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। অনেক থিয়েটার নির্দিষ্ট সময়ের আগেই গত রাতেই বুকিং শুরু করে দেয়, যা দর্শকদের মধ্যে তীব্র উন্মাদনার সৃষ্টি করেছে।
প্রাথমিকভাবে কেবল সাধারণ স্ক্রিনগুলোর বুকিং শুরু হলেও মুম্বাই ও কেরালার মতো শহরে মধ্যরাত এবং উত্তর ভারতের বিভিন্ন শহরে সকাল ৬টার শো রাখা হয়েছে। সিনেমাটি হলিউডের বিগত সব ওপেনিং রেকর্ড ভেঙে দিতে পারে বলে ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। চলতি বছরের শুরুতে মুক্তিপ্রাপ্ত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর ৭৯ কোটি টাকার ওপেনিং রেকর্ডকে এটি সহজেই ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।