ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পাঁচ বছর পর অবশেষে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিক্রেট এজেন্ট হিসেবে নিশ্চিত হলেন হলিউড তারকা রবার্ট প্যাটিনসন। নিকোলাস হোল্ট ও জ্যাক লোডেনের মতো শক্তিশালী অভিনেতাদের পেছনে ফেলে জেমস বন্ড সিরিজের আনুষ্ঠানিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্যাটিনসনের একটি আকর্ষণীয় ফার্স্ট লুক ও ভিডিও প্রকাশ করা হয়েছে, যা মুহূর্তেই বিশ্বজুড়ে ভক্তদের মাঝে তুমুল উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
আসন্ন এই জেমস বন্ড সিনেমাটি পরিচালনা করবেন প্রখ্যাত ডুন নির্মাতা ডেনিস ভিলেনিউভ, আর এর চিত্রনাট্য লিখেছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত স্টিভেন নাইট। সিনেমাটির প্রধান চরিত্রে কাজের সুযোগ পাওয়াকে নিজের জীবনের অন্যতম বড় সম্মান ও স্বপ্নপূরণ বলে উল্লেখ করেছেন প্যাটিনসন। এর মাধ্যমে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির সপ্তম অফিশিয়াল অভিনেতা হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি।