বছরের শেষ মাস ডিসেম্বরে বড় পর্দা ও ওটিটি-জুড়ে জমে উঠছে তারকাবহুল আয়োজন। হলিউডের মেগা ফ্র্যাঞ্চাইজি থেকে শুরু করে বলিউডের শীর্ষ তারকাদের কামব্যাক সব মিলিয়ে সিনেমাপ্রেমীদের জন্য জমজমাট সময় নিয়ে আসছে এই মাস। আগামী ৪ ডিসেম্বর অপূর্ব লাখিয়া পরিচালিত সালমান খানের ‘মাতৃভূমি’ দিয়ে শুরু হচ্ছে ডিসেম্বরের বড় পর্দার উন্মাদনা, যেখানে ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের পটভূমিতে সালমানের সঙ্গে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে।
এরপর ১৮ ডিসেম্বর একই দিনে প্রেক্ষাগৃহে আসছে দুই প্রতীক্ষিত হলিউড ছবি রুশো ব্রাদার্স পরিচালিত ও রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এবং ডেনিস ভিলনিউভ পরিচালিত ও টিমোথি শ্যালামে-জেন্ডায়া অভিনীত সায়েন্স ফিকশন ‘ডুন: পার্ট থ্রি’। ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে অ্যানিমেটেড ছবি ‘দ্য অ্যাংরি বার্ড মুভি থ্রি’ এবং ২৪ ডিসেম্বর তিন বছর পর বড় পর্দায় ফিরছেন