বর্তমানে তারকাদের জনপ্রিয়তার অন্যতম বড় মানদণ্ড হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। বিশেষ করে বাংলাদেশে তারকাদের প্রভাব ও অনুসারীদের উপস্থিতি বিচারে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ফেসবুক। সম্প্রতি ঢালিউডের শীর্ষ নায়িকাদের ফেসবুক অনুসারীর সংখ্যায় দেখা গেছে চমকপ্রদ তথ্য। ভাইব নিউজ-এর এই বিশেষ প্রতিবেদনে জেনে নিন ঢালিউডের শীর্ষ ৫ আবেদনময়ী ও জনপ্রিয় অভিনেত্রীর ফেসবুক অনুসারীদের হালনাগাদ তথ্য।

১. পরীমনি (১ কোটি ৭০ লাখ+):

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢালিউডের সব তারকাকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছেন পরীমনি। অভিনয় জীবন, নতুন সিনেমার আপডেট কিংবা ব্যক্তিজীবনের নানা গল্প প্রকাশ করে তিনি ভক্তদের নজর কাড়েন নিয়মিত। বর্তমানে তাঁর ফেসবুক অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়ে গেছে।

২. দিলারা হানিফ পূর্ণিমা (১ কোটি+):

নব্বইয়ের দশকের পর থেকে এখনও সমান জনপ্রিয় ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় চমক দেখানো এই তারকা ১ কোটির মাইলফলক স্পর্শ করে তালিকার দুই নম্বরে রয়েছেন।

৩. অপু বিশ্বাস (৯৪ লাখ+):

দুই দশকের অভিনয়জীবনে প্রায় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা ঢালিউড কুইন অপু বিশ্বাস রয়েছেন তালিকার ৩ নম্বরে। নিয়মিত কাজের খবরের পাশাপাশি পারিবারিক জীবনের নানা মুহূর্ত ভক্তদের সাথে ভাগ করে নেওয়া অপুর বর্তমান অনুসারী সংখ্যা ৯৪ লাখের বেশি।

৪. নুসরাত ফারিয়া (৭২ লাখ+):

উপস্থাপনা ও অভিনয় দুই মাধ্যমেই জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া। বাংলাদেশ ও কলকাতার সিনেমা এবং গানে নিয়মিত কাজের খবর পোস্ট করে অনুসারীদের সঙ্গ যুক্ত থাকেন তিনি। ফেসবুকে তাঁর অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২ লাখের বেশি।

৫. বিদ্যা সিনহা মিম (৬৬ লাখ+):

লাক্স-চ্যানেল আই সুপারস্টার থেকে শুরু করে ‘পরাণ’ খ্যাত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বেছে বেছে চমৎকার প্রজেক্টে কাজ করছেন। ভ্রমণের ছবি ও পেশাগত আপডেট শেয়ার করে ব্যস্ত থাকা মিমের ফেসবুকে অনুসারীর সংখ্যা এখন ৬৬ লাখ ছাড়িয়েছে।