সংশ্লিষ্ট প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সিনেমাটি এখন পর্যন্ত ভারতে প্রায় ১৪ কোটি ৬৯ লাখ রুপি আয় করেছে। ব্লক আসনসহ মোট আয় দাঁড়িয়েছে ২০ কোটি ৩২ লাখ রুপিতে। ইতোমধ্যে আড়াই লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে হিন্দি সংস্করণ থেকে সবচেয়ে বেশি আয় হয়েছে, যা প্রায় ১৪ কোটি ৩৭ লাখ রুপি। দেশজুড়ে সিনেমাটি মুক্তি পাবে প্রায় ৭ হাজার ৮৯০টি শোতে, যা সাম্প্রতিক সময়ে যেকোনো হিন্দি সিনেমার জন্য বড় পরিসর হিসেবে বিবেচিত হচ্ছে।
টিকিটের দামের ক্ষেত্রে বড় শহরগুলিতে প্রিমিয়াম সিটের দাম ৩ হাজার রুপি পর্যন্ত থাকলেও সাধারণ দর্শকদের জন্য সাশ্রয়ী দামের ব্যবস্থা রাখা হয়েছে। উদাহরণস্বরূপ, মুম্বাইয়ে প্রিমিয়াম সিটের দাম ৩ হাজার রুপি হলেও চেন্নাইয়ে দর্শক মাত্র ৬০ টাকায় সিনেমাটি দেখতে পাচ্ছেন।
সিনেমাটি হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে। বিশেষ করে দক্ষিণ ভারতেও সিনেমাটির অগ্রিম বুকিং আশাব্যঞ্জক গতিতে এগোচ্ছে বলে বক্স অফিস বিশ্লেষকরা জানিয়েছেন।