ছোট-বড় সবার প্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘গোপাল ভাঁড়’-এর দর্শকদের জন্য রয়েছে সুখবর। আগামীকাল ২৪ নভেম্বর প্রচারিত হতে যাচ্ছে জনপ্রিয় এই কার্টুন সিরিজের নতুন পর্ব। সনি আট (Sony AATH) চ্যানেলের নিয়মিত সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় বেলা ১১টা ৩০ মিনিটে এবং ভারতীয় সময় সকাল ১১টায় দেখা যাবে পর্বটি।

ইতোমধ্যে সিরিজটির ১ হাজার ৩০৪তম পর্ব ‘পুতুল রাজা’ পর্যন্ত অনলাইনে প্রকাশিত হয়েছে। নতুন পর্বটি টেলিভিশনে সরাসরি সনি আট চ্যানেলে দেখার পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও উপভোগ করতে পারবেন দর্শকেরা। এ জন্য রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ (Sony LIV) এবং সনি আটের ইউটিউব চ্যানেল।

হাস্যরস, বুদ্ধিমত্তা ও মজার সব ঘটনার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে দুই বাংলার দর্শকদের বিনোদন দিয়ে আসছে ‘গোপাল ভাঁড়’। প্রতিদিন নতুন পর্ব প্রচারিত হওয়ায় ছোট-বড় সব বয়সী দর্শকের মধ্যেই সিরিজটি নিয়ে আগ্রহ রয়েছে।