বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘জিটিএ ৬’ (Grand Theft Auto VI) মুক্তির ঠিক একদিন আগে প্লেস্টেশন ব্যবহারকারীদের জন্য একটি জরুরি নির্দেশনা জারি করেছে সনি ইন্টারঅ্যাক্টিভ। গেমটি খেলার জন্য প্লেস্টেশন ৫ (PS5)-এ বাধ্যতামূলক সিস্টেম সফটওয়্যার আপডেট ইনস্টল করা বাধ্যতামূলক বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গেম প্রকাশের পর কোনো রকম ঝামেলা ছাড়াই সরাসরি উপভোগ করতে প্লেস্টেশন ব্যবহারকারীদের আগে থেকেই এই আপডেট ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গ্র্যান্ড থেফট অটো ভি (GTA V)-এর দীর্ঘ ১৩ বছর পর মুক্তি পেতে চলা এই নতুন সংস্করণে মূল চরিত্র হিসেবে থাকছেন জেসন ডুভাল এবং লুসিয়া ক্যামিনোস। ফ্লোরিডা কিজ ও লিওনিডা রাজ্যের পটভূমিতে তৈরি এই গেমটির স্টোরিলাইন, উন্নত সেইফহাউস এবং আধুনিক যানবাহন গেমারদের মধ্যে উন্মাদনা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। প্রায় ২১২ জিবি সাইজের এই বিশাল গেমটি খেলতে হলে কনসোলের স্টোরেজ ও সফটওয়্যার আপডেট প্রস্তুত রাখা এখন গেমারদের জন্য সবচেয়ে বড় প্রস্তুতি।