পুরোনো দিনের ম্যাস অ্যাকশন ঘরানা আর নস্টালজিয়ার ওপর ভর করে ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আদিত্য দত্ত পরিচালিত ছবি ‘গানমাস্টার জি৯’। সাধারণ গল্প বলার ধরন ও বেশ কিছু দুর্বলতা থাকলেও মূলত
গল্পের কেন্দ্রে রয়েছে ঈশ্বর, যাকে একসময় ‘গানমাস্টার’ নামে চেনা হতো। সহিংস অতীত পেছনে ফেলে স্ত্রী আরতি ও দত্তক নেওয়া মেয়ে জিয়াকে নিয়ে ডেইরি ফার্ম চালিয়ে শান্তিতে সংসার করছিল সে। কিন্তু রানা নামের এক অফিসার পুরোনো দল যার নেতৃত্বে এখন দেশু রাঠি তাদের কার্যকলাপের প্রমাণ জোগাড় করতে ঈশ্বরকে আবার সেই জগতে ফিরতে বাধ্য করে। দেশুকে হত্যার বদলে গ্রেপ্তারের শর্তে রাজি হয় ঈশ্বর; আস্থা ফেরাতে গিয়ে একপর্যায়ে তার আসল পরিচয় ফাঁস হয়ে যায় এবং বিপদে পড়ে পরিবার। এরপর পরিবারকে ধ্বংস করার হুমকি দেয় দেশু, সামনে আসে আরতির অতীতের এক গোপন রহস্য, আর নিজের পরিবারকে বাঁচাতে দীর্ঘদিন লুকিয়ে রাখা ‘গানমাস্টার’ সত্তাকে জাগিয়ে তুলতে বাধ্য হয় ঈশ্বর।
পর্যালোচনায় বলা হয়েছে, ম্যাস ঘরানার ছবির জন্য মানানসই হিসেবেই নিজেকে তুলে ধরেছেন ইমরান হাশমি; রোমান্টিক আবেদন ও সংবেদনশীলতার সঙ্গে রুক্ষ অ্যাকশন হিরোর ছাপ মিলিয়ে বিশেষ করে মারামারির দৃশ্যগুলোতে তিনি স্বচ্ছন্দ ছিলেন।
অন্যদিকে গল্পের অতি অনুমেয় কাঠামো, শুরুর দিকে তাড়াহুড়ো করে পটভূমি সাজানো, যুক্তির কিছু ফাঁক, অতিমাত্রায় রক্তারক্তি ও সহিংসতার ব্যবহার, একরৈখিক খলচরিত্র, প্রলম্বিত ক্লাইম্যাক্স এবং উচ্চশব্দের আবহসংগীতকে ছবির দুর্বলতা হিসেবে দেখানো হয়েছে। অপরশক্তি খুরানা খলচরিত্রে প্রাণবন্ত থাকলেও চিত্রনাট্যের অতি নাটকীয়তায় মাঝেমধ্যে তা অতিরিক্ত লাউড হয়ে ওঠে, আর ইনায়ত ভার্মার অভিনয় ছিল স্বাভাবিক ও স্নিগ্ধ। সব মিলিয়ে নিখুঁত না হলেও পুরোনো দিনের ম্যাস অ্যাকশন ও হিমেশের গানের নস্টালজিয়া যাঁদের ভালো লাগে, তাঁদের জন্য ছবিটিতে কিছু উপভোগ্য মুহূর্ত রয়েছে।