ভালোবাসার জন্য যেকোনো চরম পথ বেছে নেওয়া এবং পরিবারকে রক্ষা করতে যে কোনো হুমকি মোকাবিলা করার প্রতিশ্রুতি নিয়ে অবশেষে মুক্তি পেল বলিউড অভিনেতা ইমরান হাশমির প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘গানমাস্টার জি৯’ (Gunmaaster G9)-এর অফিসিয়াল ট্রেলার। আতিয়া দত্তের পরিচালনায় নির্মিত এই ছবিটিতে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের এক রোমাঞ্চকর মিশ্রণ ফুটিয়ে তোলা হয়েছে।
ট্রেলারের শুরুতেই দেখা যায়, ইমরান হাশমি নিজের ভালোবাসার মানুষকে সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে বলছেন, "ভালোবাসায় জল ঝরার নিয়ম থাকলেও আমি রক্ত ঝরাব।" ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ। পাশাপাশি খলনায়কের চরিত্রে অপারশক্তি খুরানার ভয়ংকর উপস্থিতি এবং হিমেশ রেশমিয়ার সুরে ‘আফসানা বানায়া আপনে’ গানটির আবহ ট্রেলারের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রায় দুই দশক আগে মুক্তিপ্রাপ্ত ‘আশিক বানaya আপনে’ ছবির সফল ত্রয়ী ইমরান হাশমি, পরিচালক আতিয়া দত্ত ও সংগীত পরিচালক হিমেশ রেশমিয়া এই সিনেমার মাধ্যমে আবারও একসঙ্গে ফিরে আসায় ভক্তদের মাঝে উন্মাদনা তুঙ্গে। আগামী ২৭ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।