বক্স অফিসে ইতিহাস গড়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’ (Ramayana: Part One)। মুক্তির প্রথম সপ্তাহে ভারতীয় সিনোমায় একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে রণবীর কাপুর ও ইয়াশ অভিনীত এই মেগা প্রজেক্ট।
সোমবারের সর্বকালের সেরা আয়ের পর মঙ্গলবারও বক্স অফিসে প্রায় ১০০ কোটি টাকা নেট (ভারতজুড়ে) এবং বিশ্বজুড়ে ১৬০ কোটি টাকার বেশি গ্রস আয় করেছে ছবিটি। এর মাধ্যমে মাত্র ছয় দিনে ছবিটির বিশ্বব্যাপী মোট আয় ছাড়িয়ে গেছে ৮০০ কোটি রুপি। অসাধারণ এই সাফল্যে আমির খানের ‘পিকে’ (৭৬৯ কোটি) এবং ভিকি কৌশলের ‘ছাবা’ (৮০৭ কোটি)-র মতো ব্লকবাস্টার সিনেমার লাইভটাইম কালেকশনকে পেছনে ফেলে দিয়েছে ‘রামায়ণ’।