বক্স অফিসে শুরু থেকেই ধীরগতির সূচনার পর দ্বিতীয় দিনেও আয়ের মুখ দেখতে ব্যর্থ হয়েছে আকশয় কুমার ও সাইফ আলি খান অভিনীত নতুন সিনেমা ‘হাইওয়ান’। প্রিয়দর্শন পরিচালিত এই থ্রিলার ড্রামা সিনেমাটি মুক্তির দ্বিতীয় দিনে (শনিবার) মাত্র ২.২৫ কোটি রুপি আয় করতে পেরেছে। 

প্রতিবেদনে জানা যায়, মুক্তির প্রথম দিনে ২.৫০ কোটি রুপি দিয়ে সূচনা করার পর দ্বিতীয় দিনে আয় বাড়ার বদলে উল্টো কিছুটা কমে গেছে। দুই দিন শেষে ভারতের বাজারে সিনেমাটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ৪.৭৫ কোটি রুপিতে। দর্শকদের নেতিবাচক প্রতিক্রিয়ার (প্যুর ওয়ার্ড অব মাউথ) কারণে সপ্তাহান্তে বড় কোনো লাফের সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রথম সপ্তাহান্ত শেষে সিনেমাটির মোট আয় ৭.৫০ থেকে ৮ কোটি রুপির মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছরে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ হিট এবং ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সফল হলেও ‘হাইওয়ান’-এর ক্ষেত্রে সেই ধারাবাহিকতা বজায় থাকেনি। বাণিজ্য বিশ্লেষকদের মতে, করোনাত্তোর সময়ে একের পর এক সিনেমা মুক্তির মধ্য দিয়ে অক্ষয় কুমার বক্স অফিস সচল রাখার চেষ্টা করলেও সব ছবি দর্শকদের মন জয় করতে পারছে না।