দিল্লির এক কনসার্টে গাড়ি নিয়ে আপত্তিকর ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে তিনবার তলব করা হলেও বিদেশে থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন হানি সিং। তবে সর্বশেষ ১৬ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ অমান্য করলে দেশত্যাগে বাধা দেওয়ার সতর্কতামূলক নোটিশ জারির হুঁশিয়ারি দেওয়া হয়। শেষ পর্যন্ত নির্ধারিত দিনেই হাজিরা দিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন তিনি। এর আগে ভিডিওটি নিয়ে বিতর্ক তৈরি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়ে গায়ক জানিয়েছিলেন, তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে তাঁর ভাষা নির্বাচন যথাযথ ছিল না এবং কাউকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না।