দীর্ঘ চার বছরের নানা চড়াই-উতরাই ও জটিলতা পেরিয়ে অবশেষে প্রকাশ্যে এসেছে জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা
১৯৬৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সময়ের পটভূমিতে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্রটি, যার প্রায় ৭০ শতাংশ দৃশ্যজুড়েই রয়েছে দেশি রাস্তার কুকুর। গল্পে কুকুরের উপস্থিতি ও আচরণ বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলা এবং প্রশিক্ষিত দেশি কুকুরের সন্ধান পাওয়া ছিল নির্মাতাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমনকি একসময় প্রশিক্ষিত কুকুর সরবরাহের জন্য বড় অঙ্কের পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছিল। অবশেষে তরুণ নির্মাতা জাহিদ জুয়েলের পরিচালনায় এবং দীর্ঘ চার মাসের প্রচেষ্টায় নবাগত শিল্পী খোঁজার কাজ শেষ করে নতুন প্রাণ পেয়েছে বহুল প্রতীক্ষিত এই প্রজেক্টটি।