বলিউড সুপারস্টার Salman Khan-কে ঘিরে বহু আলোচিত কৃষ্ণসার (কালো হরিণ) শিকার মামার প্রেক্ষাপটে নির্মিতব্য চলচ্চিত্র Kala Hiran নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির নির্মাণকাজ এগিয়ে না নেওয়ার অনুরোধ জানিয়ে এবং ক্ষমা চাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে প্রযোজক Amit Jani-কে আইনি নোটিশ পাঠানো হয়েছে। দাবি করা হচ্ছে, নোটিশটি সালমান খানের পক্ষ থেকেই পাঠানো হয়।
তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন অমিত জানি। বৃহস্পতিবার নিজের X (formerly Twitter) অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে তাকে ওই আইনি নোটিশ ছিঁড়ে ফেলতে দেখা যায়।
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি কার জবাব দেব? নোটিশের, না কি হুমকির? সালমান ভাই, আপনার আইনি নোটিশ আমি ছিঁড়ে ফেলেছি। আর যারা আপনার নাম ব্যবহার করে হুমকি দিচ্ছে, তাদেরও দেখে নেব।’
ভিডিওতে অমিত জানি আরও দাবি করেন, গত ৩৬ ঘণ্টায় তিনি অসংখ্য প্রাণনাশের হুমকি পেয়েছেন। তার ভাষ্য, মুম্বাই গেলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং এসব হুমকি নাকি সালমান খানের কিছু সমর্থকের কাছ থেকে এসেছে।
তিনি বলেন, ‘গত ৩৬ ঘণ্টায় হাজার হাজার মৃত্যুর হুমকি পেয়েছি। আমাকে বলা হয়েছে, মুম্বাই গেলে মাথা কেটে ফেলা হবে।’ এরপর ক্যামেরার সামনেই নোটিশটি ছিঁড়ে ফেলে তিনি বলেন, ‘এটাই আমার জবাব।’
এর আগে সিনেমাটি নিয়ে আরও একটি আলোচিত মন্তব্য করেছিলেন অমিত জানি। তার দাবি, Kala Hiran-এ ১৯৯৮ সালের কৃষ্ণসার শিকার মামলাকে রহস্য-রোমাঞ্চধর্মী আঙ্গিকে উপস্থাপন করা হবে। পাশাপাশি আলোচিত Lawrence Bishnoi ও Salman Khan-এর দ্বন্দ্বের বিষয়টিও চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে।
এক সাক্ষাৎকারে তিনি জানান, ছবিটির শুটিং উত্তরপ্রদেশের সম্ভল, মোরাদাবাদসহ বিভিন্ন এলাকায় সম্পন্ন হয়েছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত Salman Khan বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।