‘দায়রা’ সিনেমার ট্রেলার লঞ্চে পাপারাজ্জিদের ওপর বিরক্তি প্রকাশ করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। এ সময় তার আচরণকে বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে তুলনা করেছেন নেটিজেনদের একাংশ।
সম্প্রতি ‘দায়রা’র ট্রেলার লঞ্চের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, পাপারাজ্জিদের অনুরোধে একাধিকবার জায়গা বদলে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিচ্ছেন কারিনা। বেশ কয়েকটি অ্যাঙ্গেলে ছবি তোলার পর তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে।
পাপারাজ্জিরা বারবার জায়গা পরিবর্তনের অনুরোধ করলে একপর্যায়ে মেজাজ হারিয়ে কারিনা বলেন, ‘কখনও এদিকে, কখনও ওদিকে, হিলস পরেছি।’
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কারিনার আচরণকে সমর্থন করলেও অনেকে তাকে জয়া বচ্চনের সঙ্গে তুলনা করে কটাক্ষ করেছেন।
এক নেটিজেন মন্তব্য করেন, ‘জয়া বচ্চনের বোন।’ আরেকজন লেখেন, ‘আরেক জয়া বচ্চন আসছে।’ কেউ কেউ আবার তার আচরণকে ‘বয়সের প্রভাব’ বলেও কটাক্ষ করেছেন।