বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা-কে নিয়ে নির্মিতব্য নতুন রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ঘিরে শুরু থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। ছবিটি পরিচালনা করছেন অনুরাগ বসু

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবিটির অগ্রগতি নিয়ে মুখ খুলেছেন পরিচালক। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুটিং প্রায় শেষ এমন খবর সঠিক নয়। এখন পর্যন্ত মাত্র ৪৫ দিনের শুটিং হয়েছে এবং এখনও অনেক কাজ বাকি রয়েছে।

প্রথমে ২০২৫ সালের ডিসেম্বর মাসে ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও শুটিংয়ে বিলম্ব হওয়ায় মুক্তির সময়সূচি পিছিয়ে যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন বসু।

টি-সিরিজ-এর প্রযোজনায় নির্মিত নামহীন এই সিনেমার গান নিয়েও দর্শকদের মধ্যে বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে। কারণ, ছবিটির সঙ্গীত পরিচালনায় রয়েছেন জনপ্রিয় সুরকার প্রীতম

নতুন জুটির কেমিস্ট্রি এবং প্রীতমের সুরে সাজানো এই মিউজিক্যাল ড্রামা বড় পর্দায় ভিন্ন স্বাদ আনবে বলেই মনে করা হচ্ছে। এদিকে, এই প্রজেক্ট শেষ করার পর নিজের স্বপ্নের ‘কিশোর কুমার বায়োপিক’-এর কাজ শুরু করার পরিকল্পনাও জানিয়েছেন অনুরাগ বসু।