বলিউডের জনপ্রিয় অভিনেত্রী Malaika Arora। অভিনয়জীবন যেমন আলোচনায় থাকে, তেমনি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও প্রায়ই খবরের শিরোনামে আসেন তিনি। নিজের মতো করে জীবনযাপন করতে ভালোবাসেন মালাইকা। তাই সম্পর্কের ক্ষেত্রেও তাকে খুব একটা লুকোচুরি করতে দেখা যায় না। জীবনের নানা ঝড়ঝাপটা পেরিয়ে এখন অনেকটাই শান্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। তবে সম্প্রতি বি-টাউনে আবারও গুঞ্জন শুরু হয়েছে, নতুন কারও প্রেমে পড়েছেন মালাইকা।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মালাইকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, একটি নাইট ক্লাবে আয়নার সামনে দাঁড়িয়ে এক পুরুষের সঙ্গে নাচছেন তিনি। ভিডিওতে দুজনকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। পিছন দিক থেকে ওই ব্যক্তি মালাইকাকে জড়িয়ে ধরেছিলেন। স্বাভাবিকভাবেই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটদুনিয়ায় এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

পরে জানা যায়, ভিডিওতে দেখা সেই ব্যক্তি হলেন Sourabh Bedi। তাকে জনপ্রিয় রিয়ালিটি শো Splitsvilla-তে দেখা গিয়েছিল। পাশাপাশি Chaand Jalne Laga নামের একটি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। জানা গেছে, তার বয়স প্রায় ৩০-এর কাছাকাছি। সে হিসেবে পঞ্চাশোর্ধ্ব মালাইকার তুলনায় তিনি অনেকটাই ছোট।

তবে এই গুঞ্জনের বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি মালাইকা বা সোরাব কেউই। ফলে বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই ঘুরছে। তবুও নেটিজেনদের মধ্যে মালাইকার সম্ভাব্য নতুন সম্পর্ক নিয়ে আলোচনা থামছে না।

এদিকে বয়স বাড়লেও মালাইকার ব্যক্তিগত জীবন বরাবরই বেশ রঙিন। তার জীবনের সঙ্গে একাধিক পুরুষের নাম জড়িয়েছে বিভিন্ন সময়ে। সম্প্রতি হিরে ব্যবসায়ী Harsh Mehta-র সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছিল। এমনকি গায়ক Enrique Iglesias-এর মুম্বই কনসার্টেও তাদের একসঙ্গে দেখা যায় বলে খবর প্রকাশিত হয়েছিল। দুজনের বয়সের ব্যবধান প্রায় ১৯ বছর বলেও জানা যায়।

শোনা গিয়েছিল, বয়সে অনেক ছোট হর্ষের সঙ্গে নাকি স্থায়ী সম্পর্কে জড়ানোর কথাও ভাবছিলেন মালাইকা। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক এগোয়নি। জানা যায়, ২০২৪ সালে Arjun Kapoor-এর সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পরই হর্ষের সঙ্গে মালাইকার বন্ধুত্ব গড়ে ওঠে। কয়েক দিন ডেটিং করার পর এনরিক ইগলেসিয়াসের কনসার্টে তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এমনকি তার আগে স্পেনেও একসঙ্গে সময় কাটিয়েছিলেন বলে গুঞ্জন শোনা যায়।