জনপ্রিয় ক্রাইম থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘মির্জাপুর’ এবার ওটিটি প্ল্যাটফর্ম ছাড়িয়ে বড় পর্দায় ঝড় তুলতে আসছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে বহুল প্রতীক্ষিত ফিচার ফিল্ম ‘মির্জাপুর: দ্য মুভি’-র প্রথম ট্রেলার। ৩ মিনিট ২ সেকেন্ডের এই জমজমাট ট্রেলারে কালীন ভাইয়া চরিত্রে দুর্দান্ত অবতারে ফিরেছেন প্রখ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ভাইব নিউজ-এর এই প্রতিবেদনে থাকছে সিনেমাটির ট্রেলার ও মুক্তিসংক্রান্ত বিস্তারিত।

ট্রেলারে মির্জাপুরের চেনা গদি দখলের রক্তক্ষয়ী লড়াই ও ক্ষমতার টানাফোড়েন নতুন রূপ পেয়েছে। এতে মূল ওয়েব সিরিজের জনপ্রিয় চরিত্রগুলোর পাশাপাশি বেশ কিছু চমকও দেখা গেছে। সিরিজের আগের মৌসুমগুলোর পরিচালক গুরমিত সিংয়ের পরিচালনায় নির্মিত এই বড় পর্দার সংস্করণে শ্বেতা ত্রিপাঠীকে গজগামিনী গুপ্তা (গোলু) চরিত্রে এবং জিতেন্দ্র কুমারকে বাবলু পন্ডিত হিসেবে দেখা গেছে।

সিনেমাটির ক্যাপশনে নির্মাতারা লিখেছেন, "গদি উত্তরাধিকার বা রাজনীতি দিয়ে মেলে না; এটি অর্জন করতে হয় বাহুবল দিয়ে আর টিকে থাকে ভীতিতে।" মির্জাপুরের এই নতুন গল্পটি সিনেমার উপযোগী বিশাল ক্যানভাসে উপস্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে আমাজন প্রাইম ভিডিওতে প্রথম আত্মপ্রকাশের পর ২০২০ এবং ২০২৪ সালের সিরিজগুলো বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ইতোমধ্যে সিরিজের চতুর্থ মৌসুমেরও ঘোষণা এসেছে। আগামী ৪ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘মির্জাপুর: দ্য মুভি’