চলতি সপ্তাহের ছুটির দিনগুলোকে ওটিটি (OTT) প্রেমীদের জন্য আরও বেশি রোমাঞ্চকর ও আনন্দদায়ক করতে একঝাঁক নতুন সিনেমা ও সিরিজ নিয়ে হাজির হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্ম। টানটান রহস্য, সায়েন্স ফিকশন থ্রিলার থেকে শুরু করে নিখাদ কমেডি সব ধরনের স্বাদ মিলবে এই তালিকায়। নেটফ্লিক্স, সোনি লিভ এবং জিও সিনেমা মাতাতে আসা এই সপ্তাহের সেরা কিছু কনটেন্ট নিয়ে সাজানো হয়েছে আজকের আয়োজন।
হিউম্যান ভেপার (নেটফ্লিক্স)
এনোলা হোমস ৩ (নেটফ্লিক্স)
রহস্য-রোমাঞ্চের খোঁজে যারা আছেন, তাদের জন্য হাজির ‘এনোলা হোমস ৩’। লর্ড টিউকেসবেরির (লুই পারট্রিজ) সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছিল এনোলা (মিলি ববি ব্রাউন)। কিন্তু হুট করেই নিখোঁজ হয়ে যান তার ভাই, বিশ্বখ্যাত গোয়েন্দা শার্লক হোমস (হেনরি ক্যাভিল)। ভাইয়ের খোঁজে নেমে এক বিপজ্জনক রহস্যের জালে জড়িয়ে পড়ে এনোলা।
কারাক্কাম (সোনি লিভ)
ভৌতিক আবহে যদি কিছুটা কমেডি চান, ‘কারাক্কাম’ আপনার জন্য সেরা পছন্দ। আজ ৩ জুলাই মুক্তি পেয়েছে সিনেমাটি। থার্টি ফার্স্ট নাইটের জমকালো পার্টি আর হোস্টেলের মারামারির পর মাতাল অবস্থায় এক চার্চের কবরস্থানে গিয়ে হাজির হয় দুই বন্ধু ধানুশ ও খাজা। সেখানে মাতলামির ছলে তারা জাগিয়ে তোলে পাঁচজন অতৃপ্ত আত্মাকে। এরপর তাদের জীবনে নেমে আসা ভৌতিক সব কাণ্ডকারখানা নিয়েই এগিয়েছে ছবিটির গল্প।
মলিউড টাইমস (জিও সিনেমা)
সারভাইভাল অব দ্য থিকেস্ট: সিজন ৩ (নেটফ্লিক্স)