বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি এখন শুধু ভারতের বিনোদনজগতেই সীমাবদ্ধ নন, আন্তর্জাতিক মঞ্চেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রজেক্ট ‘সির সির’ গানে তার উপস্থিতি ইতোমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। তবে সাফল্যের পাশাপাশি এবার তার ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে গুঞ্জন ছড়িয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিনোদন দুনিয়ায় প্রশ্ন উঠছে নোরা কি সত্যিই মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন?

এখন পর্যন্ত এ বিষয়ে নোরা ফাতেহি কিংবা আশরাফ হাকিমি দুজনের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তাদের মধ্যে সম্পর্কের কোনো নির্ভরযোগ্য প্রমাণও নেই। একসঙ্গে ছবি, যৌথ উপস্থিতি বা কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো পাওয়া যায়নি। ফলে এই মুহূর্তে বিষয়টি পুরোপুরি গুঞ্জন ও জল্পনার মধ্যেই সীমাবদ্ধ।

বিনোদন দুনিয়ায় এ ধরনের গুঞ্জন নতুন নয়। কখনো কোনো অনুষ্ঠানে দেখা যাওয়া, আবার কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট কোনো ইঙ্গিত এসব থেকেই অনেক সময় সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে। কিন্তু বাস্তবতা হলো, নিশ্চিত তথ্য ছাড়া এগুলোকে সত্য বলা যায় না।

অন্যদিকে, মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমির ব্যক্তিগত জীবন আগেও আলোচনায় এসেছে। তিনি ২০২০ সালে অভিনেত্রী হিবা আবুককে বিয়ে করেন এবং তাদের দুটি সন্তানও রয়েছে। তবে ২০২৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর হাকিমিকে নিয়ে বিভিন্ন সময় ডাচ-মরোক্কান মডেল ইমান হাম্মামের সঙ্গেও গুঞ্জন শোনা গেলেও কোনো পক্ষই তা নিশ্চিত করেনি।

সব মিলিয়ে নোরা ফাতেহি ও আশরাফ হাকিমিকে ঘিরে প্রেমের খবর আপাতত শুধুই আলোচনা ও গুঞ্জন হিসেবেই রয়ে গেছে। তবে ভক্তদের কৌতূহল যে সহজে থামছে না, তা বলাই যায়।