শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, পারসা ইভানা পরেছেন বেগুনি রঙের সুতি শাড়ি। হালকা মেকআপ আর খোলা চুলে তাকে লাগছে স্বাভাবিক ও প্রাণবন্ত। প্রকৃতিঘেরা পরিবেশে তোলা ছবিগুলোতে তার চেহারায় বসন্তের নরম ছোঁয়া স্পষ্ট। কোথাও গাছের ছায়ায় দাঁড়িয়ে মৃদু হাসিতে পোজ, কোথাও আবার দৃষ্টি ছুটে গেছে দূরের অজানার দিকে।

এই পোস্টের পর থেকেই কমেন্টে ভেসে আসছে প্রশংসার ঢল। ভক্তরা তার ছিমছাম অথচ নজরকাড়া লুকের ভূয়সী প্রশংসা করছেন। কেউ বলছেন ‘বসন্তের রানি’, কেউ আবার অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন সেন্সের কথাও আলাদা করে উল্লেখ করছেন।

নাটক ও ওটিটি, দুই মাধ্যমেই এখন পারসা ইভানার নিয়মিত উপস্থিতি চোখে পড়ার মতো। বিশেষ করে ব্যাচেলর পয়েন্ট–এ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের মনে শক্ত অবস্থান তৈরি করেছেন। কাজের ব্যস্ততার মাঝেও ভক্তদের সঙ্গে এমন সুন্দর মুহূর্ত ভাগ করে নিতে ভোলেন না এই অভিনেত্রী।