সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের সাজে একটি ছবি প্রকাশ করে বেশ কৌতূহল ও মজার জন্ম দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী
ফেসবুকে প্রকাশিত ওই ছবিতে পূর্ণীকে বিয়ের সাজে এবং পাশে এক বরকে দেখা গেলেও তাঁর চেহারা গোপন রাখা হয়েছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো। ব্যাটামানুষের রূপ-লাবণ্য ও যৌবন জনসমক্ষে প্রদর্শন করে সমাজে ফিতনা ছড়ানোর পক্ষপাতী নই। অতএব, বরের পরিচয় জানতে চেয়ে আমাকে বা আমার পরিবারকে বিব্রত করবেন না।