এক দশক পেরিয়ে গেলেও ২০১১ সালের সেই বিতর্ক এখনও তাড়া করে বেড়ায় Poonam Pandey-কে। ক্রিকেট বিশ্বকাপের সময় তাঁর নগ্ন হওয়ার ঘোষণা যেমন তুমুল আলোচনার জন্ম দিয়েছিল, তেমনি এর আড়ালে ছিল ব্যক্তিগত জীবনের এক কঠিন অভিজ্ঞতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পুনম তুলে ধরেছেন সেই অজানা অধ্যায়। তিনি জানান, বিষয়টি সম্পর্কে তাঁর পরিবার আগে কিছুই জানত না। পরদিন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হলে তাঁর বাবা ভীষণ ক্ষুব্ধ হন এবং রাগের বশে তাঁকে চড় মারেন। সেই ঘটনার পর দীর্ঘদিন ধরে পরিবারে অশান্তি চলেছিল।
রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা পুনম বলেন, তখন আলোচনায় আসার জন্য তিনি মরিয়া ছিলেন। বন্ধুদের সঙ্গে আড্ডার মধ্যেই হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, যার পরিণতি ছিল বেশ তিক্ত।
ক্যারিয়ারের শুরু থেকেই নানা বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচনায় থাকেন পুনম পাণ্ডে। ২০২৪ সালে নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে তিনি আবারও সমালোচনার মুখে পড়েন। পরে তিনি দাবি করেন, জরায়ু ক্যানসার সম্পর্কে সচেতনতা তৈরি করতেই এমন পদক্ষেপ নিয়েছিলেন।